সাইফ-কারিনার পুত্রদের জন্য নরেন্দ্র মোদির অটোগ্রাফ

ডেস্ক, রাজনীতি ডটকম

চেয়ারে বসে কিছু লিখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ইনস্টাগ্রামে কারিনা বেশ কিছু ছবি শেয়ার করেছেন, তার একটিতে এমন দৃশ্য দেখা যায়।

রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে কাপুর পরিবার। এতে আমন্ত্রণ জানাতে কাপুর পরিবারের সদস্যরা নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দুই পুত্র তৈমুর ও জের জন্য মোদির অটোগ্রাফ নেন কারিনা কাপুর খান।

কৃতজ্ঞতা জানিয়ে কারিনা কাপুর খান বলেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পেয়ে আমরা গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমাদের দাদা, কিংবদন্তি রাজ কাপুরের অসাধারণ জীবন এবং উত্তরাধিকারকে স্মরণ করার জন্য কৃতজ্ঞ।”

“বিশেষ একটি বিকাল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ শ্রী মোদিজি। এই উদযাপনে আপনার আন্তরিকতা, সমর্থন আমাদের কাছে গোটা পৃথিবী।” বলেন কারিনা কাপুর খান।

কারিনা কাপুর ছাড়াও মোদির সঙ্গে সাক্ষাৎ করেন কাপুর পরিবারের অনেকে। এ তালিকায় রয়েছেন— আলিয়া ভাট, রণবীর কাপুর, সাইফ আলী খান, কারিশমা কাপুর খান, ঋদ্ধিমা কাপুর সাহনি, আদার জৈন, আরমান জৈন, নিতু সিং।

অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি।

২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৮ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২০ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

২১ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

৩১ জুলাই ২০২৬