ডেস্ক, রাজনীতি ডটকম

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়ে মালিয়া এবার হলিউডে পা রাখতে চলেছেন। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও এবার নির্মাতা হিসেবে হলিউডে নিজের অভিষেক ঘটাতে চলেছেন মালিয়া। যার জন্য নিজের নাম থেকে ওবামা পদবিও ছেঁটে ফেলেছেন তিনি!
বারাক ওবামা ও মিশেল ওবামার বড় মেয়ে মালিয়া সম্প্রতি তার বিখ্যাত পারিবারিক পদবি ত্যাগ করেছেন। ২৫ বছর বয়সী এই অভিনেত্রী চলচ্চিত্র নির্মাতা হিসেবে হলিউডে অভিষেক করার আগে নিজের নামের পরিবর্তন করলেন।
উদীয়মান পরিচালক সানড্যান্স ফিল্ম ফেস্টিভালে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-এর প্রিমিয়ারের আগে নতুন নামটি শেয়ার করেন। হার্ভার্ড গ্র্যাজুয়েট মালিয়া গত জানুয়ারিতেই তার পদবি ওবামা তুলে নিয়েছেন। সানড্যান্স ইনস্টিটিউটের মিট দি আর্টিস্ট স্পটলাইট ভিডিওতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের মেয়ের নাম মালিয়া অ্যান বলে উল্লেখ করা হয়েছে।
মালিয়ার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হার্ট ইন ইউটা’-তে অভিনয় করেছেন টুন্ডে আডেবিম্পে, লাটনিয়া বোরসে, এবং জন ওয়েইগ্যান্ড।
হলিউডে অভিষেকের আগে, মালিয়া এইচবিওর ড্রামা সিরিজ ‘গার্লস’ এবং হার্ভে ওয়েনস্টেইনের প্রযোজনা সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করেছিলেন। এ ছাড়া মালিয়া ডোনাল্ড গ্লোভারের অ্যামাজন প্রাইম সিরিজ ‘সোয়ার্ম’-এ স্টাফ রাইটার হিসেবেও কাজ করেছেন।
এর আগেও বহুবার মার্কিন সংবাদমাধ্যমে শিরোনামে উঠে এসেছেন মালিয়া। হোয়াইট হাউস ছেড়ে চলে আসার পরেও তাকে নিয়ে ছিল চর্চা।
তার ব্যক্তিগত জীবন, শিক্ষাজীবন, আগামীতে বাবা-মায়ের পথেই হাঁটবে কি না এমন বহু প্রশ্নই ঘুরপাক খায় তাকে ঘিরে। বছরখানেক আগে মালিয়া হার্ভার্ডে থাকাকালীন একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে তার সহপাঠীকে চুম্বন করছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৫ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২৩ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে