অবশেষে প্রকাশ হলো মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ আসল কারণ

ডেস্ক, রাজনীতি ডটকম

বর্তমান সময়ের জনপ্রিয় দুই তারকা অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একে অন্যেকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটি স্ট্যাটাস দেন।যেখানে শুরুতে মেহজাবীন লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। এর জবাবে আবার সিয়াম লেখেন, মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোন ইচ্ছা নেই।

দুই তারকার পাল্টাপাল্টি এমন স্ট্যাটাসে ভক্তদের মাঝেও নানা প্রশ্ন, জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। অনেকেই ভেবে নেন এটি কোনো নাটকের প্রচারণা বা ক্যাম্পেইনের অংশ।

নেটিজেনদের সেই ধারণাই যেন সত্যি হলো। নিজেদের দ্বন্দের সেই কারণ প্রকাশ করেছেন মেহজাবীন।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন, 'সিয়াম আর আমার পাল্টাপাল্টি পোস্ট নিয়ে তো অনেক কথাই হচ্ছে। কিন্তু, আসলে সিয়াম আর আমার বন্ধুত্ব সবসময়ই বেশ ভালো।

তবে, বন্ধুত্ব যত ভালোই হোক না কেন, সব সম্পর্কেই কিছু মান-অভিমান, কিছু ছোট অভিযোগ-অনুযোগ থাকে। আনন্দের আর অভিমানের মুহূর্ত মিলেই তো একটা সম্পর্ক সুন্দর হয়।

অভিমানের মুহূর্তগুলোতেই কিন্তু আমরা প্রিয়জনদের সবথেকে বেশি মিস করি আর উপলব্ধি করি, তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এই সময়গুলোতেই আমাদের মধ্যে একটু-আকটু খুনসুটি হয়ে থাকে।’

এরপরই এ অভিনেত্রী জানান, এটি একটি তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ ছিল। আর ক্যাম্পেইনটিতে অংশ নেয়ার জন্য সাধারণ মানুষদেরও আহ্বান করেছেন তিনি।

প্রিয়জনের সঙ্গে অম্ল-মধুর মুহূর্তের স্মৃতি শেয়ার করা মানুষদের মধ্য থেকে ১০ জন বিজয়ী নির্ধারণ করা হবে। যারা সিয়াম-মেহজাবীনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত, বর্তমানে ‘জংলি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিয়াম। অন্যদিকে মেহজাবীন ‘প্রিয় মালতী’ নামের একটি সিনেমার কাজে ব্যস্ত।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

পান মসলার বিজ্ঞাপনে অভিনয়, শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।

১৪ দিন আগে

কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

১৫ দিন আগে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

২২ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

২৪ দিন আগে