ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের একটি অংশ মাত্রাতিরিক্ত বন্যায় ভেসে গেছে। প্রায় তিন কোটি মানুষ বিপর্যয়ের শিকার হয়েছেন। মারা গেছেন অনেকে। এমন বড় দুর্যোগ নিকট অতীতে দেখেনি বাংলাদেশ। তবে দেশের মানুষ এই পরিস্থিতি মোকাবিলা করতে যে ঐক্যবদ্ধ চেতনার পরিচয় দিয়েছেন সেটি এক অন্যরকম প্রাপ্তি।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে নেমে দারুণ প্রশংসা কুড়ান চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবার বন্যার্তদের জন্য তার উদ্যোগ আবারও প্রশংসা কুড়াচ্ছে। গতকাল এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এবং তার ব্র্যান্ড প্রমোটার স্ত্রী শাম্মা অবন্তী জানান, দুজনেই তাদের পুরো মাসের আয় দিয়ে দিচ্ছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের বন্যার্তদের।
ভিডিও বার্তায় সিয়াম বলেছেন, গতকাল এক ভিডিওতে দেখলাম এক ছোট বাবু তার জমানো ১৪,৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের বিউটি। আমরা সিদ্ধান্ত নিয়ে এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা ডোনেট করছি। কিছু টাকা ইতোমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।
সিয়াম আরও বলেন, ডোনেশনের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন। প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। আমি অভিনয় পেশায় জড়িত। এখানে অনেকে সামর্থবান রয়েছেন। তাদেরকে বলবো, প্লিজ আপনারা একটা অ্যামাউন্ট বন্যার্তদের ডোনেট করুন। বাংলাদেশের এই সাপোর্টটা এখন দরকার।
সিয়াম জানান, তিনি ‘গিভ বাংলাদেশ’ স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে বন্যার্তদের পাশে আছেন। সংগঠনটি তার কাছে বিশ্বস্ত এবং পরিচিত।
সিয়ামপত্মী অবন্তী ভিডিও বার্তায় বলেন, ভেবেছিলাম এ মাসে কাজ করবো না। কিন্তু পরে মনে হলো যদি কাজ করি তাহলে বন্যাদুর্গতদের হেল্প করবো। এ কারণে আমার এ মাসের ইনকাম দিয়ে দিচ্ছি। মানুষের পাশে দাঁড়ানোর সঙ্গে আমাদের পশুপাখিদের পাশেও থাকতে হবে। সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা সবাই বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়ান।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, অভিনেতাদের পৃথক ঠিকানায় নোটিশগুলো পাঠানো হয়েছে। অজয় দেবগনের জুহুর বাসভবন ও শাহরুখ খানের বান্দ্রার বাসভবন ‘মান্নাত’-এ নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে। টাইগার শ্রফকে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘টাইগার শ্রফ প্রোডাকশনস’-এর মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে।
১৪ দিন আগে
বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।
১৪ দিন আগে
গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।
২২ দিন আগে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।
২৪ দিন আগে