এম ডি মাসুদ খান

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয়তাবাদী ধারার দীর্ঘ পথচলার প্রতীক প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশের এক সংকটময় সময়ে তিনি রাষ্ট্র পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র পুনর্প্রবর্তন, মুক্তবাজার অর্থনীতি ও জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতির মাধ্যমে একটি নতুন রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করেন। সেই আদর্শিক ধারার উত্তরাধিকার বহন করে বর্তমান প্রজন্মের রাজনীতিতে আলোচিত নাম তারেক রহমান, যিনি জিয়াউর রহমানের সন্তান।
এই ধারাবাহিকতার মধ্যবর্তী সেতুবন্ধন হিসেবে রয়েছেন ‘গণতন্ত্রের জননী’ হিসেবে পরিচিত খালেদা জিয়া। তিনি বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তিনি। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও রাজনৈতিক ত্যাগের মধ্য দিয়ে তিনি জাতীয়তাবাদী রাজনীতিকে সংগঠিত ও শক্তিশালী করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার লড়াই তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, যা অনুপ্রাণিত করেছে পরবর্তী প্রজন্মকে।
জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থনৈতিক স্বনির্ভরতা, গ্রামীণ উন্নয়ন, উৎপাদনমুখী অর্থনীতি ও জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা। তিনি বিশ্বাস করতেন, রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণের মধ্যে নিহিত। তাই কৃষি, শিল্প, বেসরকারি উদ্যোগ ও স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
এই দর্শন পরবর্তী সময়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তারেক রহমান নিজেকে সেই আদর্শিক ধারার উত্তরসূরি হিসেবে তুলে ধরেছেন। তরুণ প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করা, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা, উদ্যোক্তা তৈরি এবং আধুনিক প্রশাসনিক সংস্কারের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন তিনি।
তারেক রহমানের রাজনৈতিক উত্থান শুরু হয় সংগঠনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে। তিনি দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক পুনর্গঠন, নতুন নেতৃত্ব তৈরি এবং তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেন। দেশের বিভিন্ন জেলায় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি একটি শক্ত সাংগঠনিক ভিত্তি গড়ে তোলেন।
তারেক রহমানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা ও আধুনিক প্রচার কৌশল দলীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করে। এভাবে তিনি ধীরে ধীরে উঠে আসেন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন সময়ে বিএনপি ও এর নেতৃত্ব নানা সংকটের মুখোমুখি হয়েছে। তারেক রহমানও রাজনৈতিক মামলা, দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান এবং নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। এই সময় তিনি বিদেশে থেকেও দলের নীতিনির্ধারণ, কৌশলগত দিকনির্দেশনা এবং আন্তর্জাতিক যোগাযোগ অব্যাহত রাখেন।
সমর্থকদের মতে, এই সময়কাল তার রাজনৈতিক অভিজ্ঞতা ও কৌশলগত সক্ষমতাকে আরও পরিপক্ব করেছে।
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচনব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে আসছেন তারেক রহমান। তিনি ডিজিটাল অর্থনীতি, যুব কর্মসংস্থান, রপ্তানি বৃদ্ধি, কৃষি ও শিল্পায়নের সমন্বিত উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্য তুলে ধরেছেন।
বিশ্লেষকদের মতে, তার রাজনৈতিক দর্শনে ঐতিহ্যগত জাতীয়তাবাদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নয়নের সমন্বয়ের চেষ্টা রয়েছে।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে দলটি পেয়েছে ২০৯ আসন। নিয়ম অনুযায়ী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে আজ ১৭ ফেব্রুয়ারি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে।
এবারের নির্বাচনের সবচেয়ে বড় দিক হলো তরুণ প্রজন্মের উপস্থিতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ গঠনে নিজের মতামত দিচ্ছে, যা জাতির ভবিষ্যৎ বিনির্মাণে বড় ভূমিকা রাখবে। তরুণ-তরুণীরা হাসিমুখে ভোট দিচ্ছে— এমন একটি গণতান্ত্রিক পরিবেশই আমাদের এত দিনের চাওয়া ছিল।
এ বিজয় জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও জাতীয়তাবাদী রাজনীতির ধারাবাহিকতার প্রতিফলন। একই সঙ্গে এটি নতুন প্রজন্মের নেতৃত্বে দল পরিচালনার নতুন অধ্যায়েরও সূচনা হবে।
ভোটের ব্যালটে যে সিল দেওয়া হয় সেটা কেবল কালির নয়, আস্থার প্রতীক। সেই আস্থার ওপর দাঁড়িয়ে আজ সংসদ সদস্যরা শপথ নেবেন, নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবে। বাংলাদেশের মানুষ চায় এমন এক সংসদ, যেখানে তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে।
প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে তারেক রহমান পর্যন্ত জাতীয়তাবাদী রাজনীতির পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ধারাবাহিক আদর্শিক আন্দোলনের প্রতিচ্ছবি। এ ধারার মূল শক্তি জনগণের ক্ষমতায়ন, গণতন্ত্র, অর্থনৈতিক স্বনির্ভরতা ও জাতীয় স্বার্থ রক্ষা। তারেক রহমানের নেতৃত্বে আমরা এসব দেখার অপেক্ষায়। সব ষড়যন্ত্র ভেদ করে শুভ হোক এই সরকারের পথচলা।
লেখক: ব্যবসায়ী ও কলামিস্ট

কখনো ঠান্ডা, কখনো গরম— এমন পরিস্থিতির পালাবদলে নারী, পুরুষ, শিশু ও তরুণদের অনেকেই আক্রান্ত হচ্ছেন সাধারণ ‘সর্দি জ্বরে’। এর মধ্যেই আবার দেখা দিয়েছে ‘ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জা জ্বর’ও। শিশুরা ভুগছে নানান ভাইরাসের সংক্রমণে ‘শ্বাসতন্ত্রের প্রদাহজনিত জ্বরে’।
৫ দিন আগে
মেধার পক্ষে দাঁড়ানো মানে শুধু পরীক্ষার্থীর পক্ষে দাঁড়ানো নয়; এটি বাংলাদেশের প্রশাসনিক সক্ষমতা, অর্থনৈতিক ভবিষ্যৎ ও নৈতিক মর্যাদার পক্ষে দাঁড়ানো। এখন সাহসী সিদ্ধান্তের সময়— রাষ্ট্রকে মেধার পক্ষে দাঁড়াতে হবে।
৬ দিন আগে
সম্ভবত সেই দিক বিবেচনায় আজ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় তেল ক্রয় করছে। ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। দ
৭ দিন আগে
প্রতিমন্ত্রী যখন বলেছেন প্রতিদিন সরকারের ১৬৭ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা, তখন ধরে নেওয়া যায় যে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো কর্মকর্তা হিসাবটি তাকে জানিয়েছেন। কিন্তু সেটি কীভাবে, সে বিষয়টি প্রতিমন্ত্রী তথা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার, যেন এ নিয়ে গণবিভ্রান্তির অবসান ঘটে।
৭ দিন আগে