ছুটিতে বাড়ি যাচ্ছিলেন আনসার সদস্য, পথে অসুস্থ হয়ে গেল প্রাণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মরদেহের প্রতীকী ছবি

ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়ে মো. আবু তালেব (৫৫) নামে আনসারের এক প্লাটুন কমান্ডারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বিকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে অচেতন হয়ে পড়েন তিনি।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

আবু তালেব পাবনার ভাঙ্গুরা উপজেলার চরপাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। নিউমার্কেট সংলগ্ন বিশ্বাস বিল্ডার্স কমপ্লেক্সে প্লাটুন কমান্ডার হিসাবে কর্মরত ছিলেন তিনি।

ঢামেক হাসপাতালে কর্মরত আনসারের প্লাটুন কমান্ডার মো. মিজান বলেন, ‘আবু তালেব ছুটি নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বের হয়ে কর্মস্থল থেকে কিছুদূর গিয়ে অসুস্থ হয়ে পরেন। পরে স্থানীয় এক দোকানি তাকে চিনতে পেরে দ্রুত ঢামেক হাসপাতালে আনেন। ধারণা করা হচ্ছে, তিনি গরমে স্টোক করে মারা গেছেন।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

ক্ষমতাচ্যুত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত নিষেধাজ্ঞা মেনে চলতে সব গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। আজ শুক্রবার সরকারি এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

১৪ ঘণ্টা আগে

বৃষ্টি-ঢলে ফুঁসছে নদী— জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মাঝেই বাড়ছে পাহাড়ধসে প্রাণহানি

কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দেশের পাঁচটি নদীর পানি এখনো ৯টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তর-পূর্ব, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত ১২টি জেলায় আগামী ২৪

১৫ ঘণ্টা আগে

বন্যা মোকাবেলায় চট্টগ্রামে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

দুর্গত এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শুক্রবার (১০ জুলাই) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৫ ঘণ্টা আগে

মেটার ‘আসক্তিকর’ নকশা শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে: ইইউ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের ‘আসক্তিকর নকশা’ (অ্যাডিক্টিভ ডিজাইন) ব্যবহারকারীদের, বিশেষ করে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ অভিযোগে মেটার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্রও জারি করেছে ইইউয়ের নির্বাহী সংস্থা ইউরোপী

১৭ ঘণ্টা আগে