ময়মনসিংহ প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় বর্তমান সরকার কোনো ধরনের ছাড় দেবে না। রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠান ও নজরুল পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশ একটি পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা এক সঙ্গে নিশ্চিত করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ‘একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার রামিসা হত্যা মামলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করছে। কিন্তু শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধ বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। অপরাধীদের বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হবে।'
এর আগে বিকেল ৩টার দিকে ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে তারেক রহমান বলেন, রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনাকে কেন্দ্র করে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও পরিকল্পিতভাবে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে।
তিনি বলেন, 'অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করতে হলে কিছু আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে সেই স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে। যারা সড়ক অবরোধ ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে, তারা সাধারণ মানুষের অধিকার ও সুযোগ-সুবিধার কথা ভাবছে না। তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'অরাজকতা সৃষ্টি হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সাধারণ মানুষের জন্য সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম ব্যাহত হবে।' তিনি আরও জানান, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু করা হবে।
ময়মনসিংহ অঞ্চলের খাল পুনর্খননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল পুনর্খননের প্রয়োজন রয়েছে এবং সরকার এ বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করছে।
তারেক রহমান বলেন, 'এখন সময় মানুষের ভাগ্য পরিবর্তনের। জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে, কাজে ব্যবহার করতে হবে। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনা ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। তবে বিভ্রান্তি ছড়িয়ে কেউ সফল হতে পারবে না। '
এর আগে দুপুর ২টা ২০ মিনিটে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি প্রথমে ধরার খালের ফলক উন্মোচন করেন। পরে খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের সূচনা করেন। এরপর তিনি খালের পাশে একটি তালগাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন কাজের উদ্বোধন করেছিলেন। সময়ের সঙ্গে এটি প্রায় মরা খালে রূপ নিয়েছে। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় খালটির পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করলেন।

তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ হয়েছে। রিপোর্টগুলো হাতে পাওয়ায় অভিযোগপত্র তৈরির কাজ চলছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী ঈদের আগে তিন দিন ও পরে তিন দিনসহ সাত দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।
৩ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সংসদ সদস্য এবং পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
৪ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, জাতিসংঘ শুরু থেকেই রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বসম্প্রদায়ের মনোযোগের কেন্দ্রে রেখেছে, যা অত্যন্ত প্রশংসার যোগ্য এবং আশাব্যঞ্জক। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে রোহিঙ্গা সংকট বর্তমানে একটি জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে
৪ ঘণ্টা আগে