প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন উপদেষ্টা মাহফুজ আলম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় ও সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যবকে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানা গেছে।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক।
প্রথমে মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী করা হয়। পরে তাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়। উপদেষ্টা করা হলেও এতদিন তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।
সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দায়িত্ব পালনের পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে মাহফুজ আলমকে সহযোগিতা করবেন বর্তমানে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার (সমন্বয় এবং সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব।
এর আগে দুপুরে পদত্যাগ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। নাহিদ ইসলাম আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন।
মাহফুজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। অন্তর্বর্তী সরকার গঠনের পর ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তিনি নিয়োগ পান।

প্রস্তাবিত জাতীয় বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া’ নৈতিকভাবে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তার মতে, এটি সৎ করদাতাদের নিরুৎসাহিত করে এবং করদাতাদের মধ্যে বড় ধরনের বৈষম্য বাড়ায়।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘অবৈধ পুশইন’ কার্যক্রমের প্রতিবাদে আগামী ১৭ জুন ঢাকায় এবং ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষ হলেও তা থেকে সীমান্তে পুশইন নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা বক্তব্য আসেনি। ‘সীমান্ত সম্মেলন’ নামে শীর্ষ পর্যায়ের এ সম্মেলন শেষে আগের রীতি অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলনও হয়নি।
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি সদর উপজেলার পিএমখালী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক ‘পাতলীখাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন ।
১৪ ঘণ্টা আগে