প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটগ্রহণের পরের দুই দিন সারাদেশে নির্বাচনী অপরাধ দমনে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল থেকে মাঠে নামছেন ৬৫৩ জন ম্যাজিস্ট্রেট।
ইসি জানায়, নির্বাচনী এলাকায় ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ভোটগ্রহণের পূর্বের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন (৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি) পর্যন্ত মোট পাঁচদিনের জন্য ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
ম্যাজিস্ট্রেটগণ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করে সংশ্লিষ্ট সবাইকে অবগত করবেন।
ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বৃহস্পতিবার আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা হতে একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তা উল্লেখ করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিব
৫ ঘণ্টা আগে
ডুবে যাওয়া ট্রলারটি নতুন তৈরি করা হয়েছিল এবং সেটি ঢাকায় নির্মাণ শেষে কুমিল্লায় নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।
৫ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’
৫ ঘণ্টা আগে
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে