প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ জামাতে অংশ নেন।
ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত শুরু হয়। এর আগে সকাল ৭টার কিছু পরে ঈদ জামাতে অংশ নিতে জাতীয় ঈদগাহে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঈদের প্রধান জামাতের প্রথম সারিতেই ছিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নামাজের কাতারে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, স্পিকার হাফিজউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকায় বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ জামাতে নামাজ আদায় করছেন।

মহান আল্লাহর প্রতি নিবেদন আর আত্মত্যাগের যে পরাকাষ্ঠা হজরত ইব্রাহিম (আ.) দেখিয়েছিলেন, তার স্মরণেই প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহার দিন আত্মত্যাগের প্রতীকী রূপ হিসেবে পশু কোরবানি দিয়ে থাকে মুসলিমরা। ঈদুল আজহা তাই মুসলিমদের অন্যতম উৎসব হলেও সে উৎসব আসে ত্যাগ, তাকওয়া বা খোদাভীতি আর আল্লাহর প্
১০ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ওই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ৬টি প্রাণ ঝরে গেছে। বিষয়টি তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্
১৪ ঘণ্টা আগে
বুধবার (২৭ মে) গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় ক্রেতাকে টাকা ফেরত দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ‘ডোনাল্ড ট্রাম্প’-কে আগের মতোই খামারে লালন-পালন করা হবে।
১৫ ঘণ্টা আগে
নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি রয়েছে। যারা বাড়ি পৌঁছেছেন তাদের ফিরতি যাত্রা যেন নিরাপদ হয়, সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। সাবাই মিলে মানুষের প্রত্যাশা পূরণের জন্য, মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়া এবং ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।
১৬ ঘণ্টা আগে