নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় কাঁচপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে সড়ক দুর্ঘটনার পর থেকেই সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে বন্দরের মদনপুর অংশে সাড়ে ৬ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত বর্তমানে শিমরাইল মোড়ে তীব্র যানজট না থাকলেও কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত গাড়ির অনেক চাপ রয়েছে। এর ফলে এই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরেজমিনে গিয়ে তীব্র যানজটের চিত্র লক্ষ্য করা যায়।
আলমগীর নামের এক যাত্রীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘হাসপাতালে রোগী দেখতে কুমিল্লার উদ্দেশে সকালে বের হয়েছিলাম। কিন্তু যানজটের কারণে শিমরাইল মোড় থেকে অনেক কষ্টে কাঁচপুর পৌঁছালেও এখন আর সামনে যেতে পারছি না।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, গতকাল রাতে একটি সড়ক দুর্ঘটনার পর এই যানজটের সৃষ্টি হয়। তবে রাত থেকেই আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, এখনও গাড়ির বাড়তি চাপ রয়েছে, থেমে থেমে গাড়ি চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৪ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৬ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৮ ঘণ্টা আগে