ডেস্ক, রাজনীতি ডটকম

পহেলা বৈশাখ তথা নতুন বঙ্গাব্দের প্রথম দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে নিজের ফেসবুক প্রোফাইলে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১৪ এপ্রিল) সকালে দেওয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আপা তার ওয়াদা রাখলেন, ফিরে আসলেন আরও ভয়ংকর রূপে!’
দীর্ঘ দেড় দশক প্রধানমন্ত্রী পদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনানুষ্ঠানিক আলাপচারিতায় ‘আপা’ বলে সম্বোধন করতেন। ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর তার অনুসারী, বিশেষ করে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন) নেতাকর্মীদের অনেকেই বলতেন, ‘আপা অবশ্যই ফিরে আসবেন। আরও ভয়ংকরভাবেই ফিরে আসবেন।’
এদিকে এ বছর মঙ্গল শোভাযাত্রা নাম বদলে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় পরিণত হয়েছে। এতে ফ্যাসিবাদের মুখাবয়ব রাখা হয়েছে অন্যতম বড় মোটিফ হিসেবে। সেই মুখাবয়বে স্পষ্টতই শেখ হাসিনার মুখাবয়ব ফুটে উঠেছে। মোটিফটিকে দৈত্যাকৃতি দেওয়ায় সেটি দেখতেও ভয়ংকর হয়েছে।
নেটিজেনরা বলছেন, শেখ হাসিনার অনুসারী-অনুরাগীদের সেই ভয়ংকরভাবে ফিরে আসার বার্তার সঙ্গে আনন্দ শোভযাত্রার ফ্যাসিবাদের মুখাবয়বের সঙ্গে মিলিয়েই প্রেস সচিব তার এই স্ট্যাটাস দিয়েছেন। অনেকেই তার স্ট্যাটাসের নিচে আনন্দ শোভাযাত্রা থেকে ফ্যাসিবাদের মুখাবয়বের ছবিও দিয়েছেন।
এদিকে রমনার বটমূল এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, নববর্ষে আমাদের সবার প্রত্যাশা থাকে, দেশ থেকে যেন জ্বরা-অশুভ সবকিছু দূর হয়ে যায়। আমাদের দেশ থেকে জরা-অশুভ এরই মধ্যে দূর হয়ে গেছে। জরা-অশুভ যতটুকু আছে তাও চলে যাবে। এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাাণে আছি। আমরা প্রস্তুতি নিচ্ছে নতুন বর্ষে আমরা যেন আরও ভালো করতে পারি।
বর্ষবরণের আয়োজন মিলনমেলায় পরিণত হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সব বর্ণের, সব ধর্মের মানুষের এক মিলনমেলায় পরিণত হয়েছে নববর্ষের আয়োজন। সবাই এসেছে, উদ্যাপন করছেন। নতুন যে বাংলাদেশ তৈরি হলো, আমরা চাই সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন। দিন দিন আরও উন্নতি হোক।
এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’, যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে।
শোভাযাত্রার ফ্যাসিবাদের মুখাবয়বটি অবশ্য একদিন আগে পুড়ে গিয়েছিল আগুনে। পরে একদিনের মধ্যে কর্কশিট ব্যবহার করে সেটি নতুন করে তৈরি করা হয়েছে। এই প্রতিকৃতি ছাড়াও জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে ‘পানি লাগবে পানি’ মোটিফটিও সবার দৃষ্টি আকর্ষণ করে। উৎসবে অংশ নেওয়াদের অনেককেই এসব মোটিফের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটেকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার সুযোগ পাবেন রাজনৈতিক দলের প্রধানরা।
৩ ঘণ্টা আগে
ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক সাইফুল আলমের নামে ট্রাস্ট ব্যাংক পিএলসির একটি হিসাবে থাকা ৭৭ লাখ ৫৬৯ টাকা জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার স্ত্রী ও মেয়েদের নামে থাকা ট্রাস্ট গ্রিন সিটির ৫ কাঠার প্লট ক্রোক আদেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
৮ ঘণ্টা আগে