বইমেলায় পাওয়া যাচ্ছে মৌমিতার লেখা বই ‘ছায়াঘর’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ২২
ছবি : সংগৃহীত

বইমেলায় পাওয়া যাচ্ছে মৌমিতার লেখা বই ‘ছায়াঘর’। বইটি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’- এ (প্যাভিলিয়ন নং:১১) পাওয়া যাচ্ছে।

‘ছায়াঘর’ বইটি মৌমিতার লেখা পঞ্চম বই। আমাদের অজান্তেই চারপাশে ঘটে যাচ্ছে রহস্যজনক অনেক ঘটনা, যে ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কোনো যুক্তি দিয়েই সমাধান করা যায় না যে রহস্যগুলোকে- সেই টুকরো টুকরো রহস্যের পাতাকে জোড়া লাগিয়ে ‘ছায়াঘর’ বইটিতে তুলে ধরা হয়েছে। যারা ছোট ছোট ঘটনার মাঝেও রহস্য খুঁজতে পছন্দ করেন, রহস্যের রোমাঞ্চে গায়ে শিহরণ জাগে যাদের-তাদের জন্যই মৌমিতার লেখা এই বইটি। আশা করা যাচ্ছে, মৌমিতার লেখা এই বইটি পড়ে পাঠকরা আনন্দ পাবেন।

মৌমিতা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী।

৭ম শ্রেণিতে থাকাবস্থায় মৌমিতার প্রথম বই প্রকাশিত হয়। ইতোপূর্বে বইমেলায় প্রকাশিত মৌমিতার লেখা অন্য চারটি বই হলো: হরেক রকম ছড়া, বাংলা মায়ের রূপ, ভাবনাগুলো ছন্দের তালে ও সোনার চুড়ি।

মুবাশশিরা তাসনিম মৌমিতা ২০০৩ সালের ২৪ জুলাই নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন। পড়াশোনার পাশাপাশি বিতর্ক, উপস্থিত বক্তৃতা, কবিতা-গল্প লিখা ইত্যাদি সহশিক্ষামূলক কার্যক্রমে সে তার মেধার স্বাক্ষর রেখে চলেছেন। ছোটবেলা থেকেই তার শখ বই পড়া ও লেখালেখি করা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

১৮ ঘণ্টা আগে

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৯ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

২০ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১ দিন আগে