আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৪: ৩৪
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ডিজিটালাইজেশনের দিকে আমাদের যেতে হবে। আপনাদের এ কাজে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে সেটার কারণে স্কুলে আমরা অনলাইন-অফলাইন করছি। সেটা নিয়েও ব্যাপক সমালোচনা। প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না। আমি কী চাই? আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়।

এ সময় কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এ ছাড়া স্কুল-কলেজগুলো সোলার এনার্জির আওতায় আনা হবে বলে জানান তিনি। কীভাবে জরুরিভাবে শিক্ষক নেওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হকারদের নির্দিষ্ট স্থান-সময়ে বসতে লাইসেন্স দেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

জনদুর্ভোগ যেন না হয়, সেটি নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তবে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বলেছেন, লাইসেন্স দিয়ে হকারদের নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে বসার ব্যবস্থা করে দেওয়া হবে।

৩ ঘণ্টা আগে

আগামী দুই মাসেও জ্বালানি তেলের সংকট হবে না: যুগ্মসচিব

দেশে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, চলতি এপ্রিল মাস তো বটেই, আগামী দুই মাসেও দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হবে না।

৩ ঘণ্টা আগে

বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলয়ি নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

৩ ঘণ্টা আগে

৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ২ জাহাজ

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আরও দুটি জাহাজ। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। ইতোমধ্যে জাহাজগুলো থেকে তেল খালাসের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

৩ ঘণ্টা আগে