মার্কিনিরা যোগাযোগ করেছে, তবে আলোচনা নয়: ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১০: ৫৭
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগের মধ্যেই ইরানের সঙ্গে আলোচনার জন্যও যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান বলছে, দুই দেশের মধ্যে যোগাযোগ হলেও তাকে কোনোভাবেই আলোচনা বলা যাবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার সরাসরি বার্তা আদানপ্রদান হচ্ছে। তবে এ যোগাযোগকে আলোচনা বলার সুযোগ নেই।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার আগে ওমানের মধ্যস্থতায় দুই দফা বৈঠক করে ইরান-যুক্তরাষ্ট্র। ওই বৈঠকগুলোতেও যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন উইটকফ।

নতুন যোগাযোগের কথা স্বীকার করে আরাগচি বলেন, উইটকফের কাছ থেকে আগের মতোই সরাসরি বার্তা পাই। কিন্তু এটাকে কোনো আলোচনার প্রক্রিয়া বলা যাবে না।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক আলি হাসেম জানিয়েছেন, আরাগচির বক্তব্যের বেশির ভাগই আগের অবস্থানের পুনরাবৃত্তি। তবে নতুন দিক হলো যুক্তরাষ্ট্রের দূতের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা।

আলি হাসেম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন তথ্য হলো— তিনি সরাসরি উইটকফের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কিছু নিরাপত্তা-সংক্রান্ত আলোচনা চলছে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভেতরে বা বাইরে ইরান কোনো পক্ষের সঙ্গে আলোচনায় বসেছে— এমন দাবি সঠিক নয়। সব ধরনের বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই আদানপ্রদান হয়। পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যেও যোগাযোগ থাকে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়ার বিষয়ে তেহরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান আব্বাস আরাগচি। তিনি বলেন, এ বিষয়ে তাদের স্পষ্ট আপত্তি ও সংশয় রয়েছে।

১৫ দফা প্রস্তাবের জবাব এখনই নয়

এদিকে চলমান যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ১৫ দফা শান্তি প্রস্তাব দিয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র যে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে, তাতে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি তেহরান।

আরাগচি বলেন, আমরা এখনো ওই প্রস্তাবের কোনো জবাব দিইনি। আমাদের পক্ষ থেকেও কোনো শর্ত বা প্রস্তাব দেওয়া হয়নি।

এর আগে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের লক্ষ্য ছিল চলমান যুদ্ধের অবসান ঘটানো। এতে ইরানকে পারমাণবিক অস্ত্র না অর্জনের প্রতিশ্রুতি দেওয়া ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।

যুদ্ধবিরতি নয়, পূর্ণাঙ্গ হামলা বন্ধ চায় তেহরান

নতুন করে কূটনৈতিক যোগাযোগ হলেও ইরানের অবস্থানে বড় কোনো পরিবর্তন আসেনি। আরাগচি স্পষ্ট করে দিয়েছেন, ইরান কেবল একটি শর্তেই রাজি— অঞ্চল জুড়ে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করতে হবে।

ইরান বলছে, আংশিক যুদ্ধবিরতি বা সাময়িক থামানো কোনো গ্রহণযোগ্য সমাধান নয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১০০

অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

১৪ ঘণ্টা আগে

ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ গ্রিডে দিলে প্রতি ইউনিটে মিলবে সাড়ে ১০ টাকা

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রণোদনায় বলা হয়েছে, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১০ টাকা ৫০ পয়সা দরে।

১৫ ঘণ্টা আগে

রংপুরে ৪ খুন: জেলগেটে ২ আসামিকে জিজ্ঞাসাবাদ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে আদালতের নির্দেশে রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ।

১৮ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামোর আগে সরকারি চাকরিজীবীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ চায় টিআইবি

নতুন বেতন-ভাতা কাঠামো বাস্তবায়নের আগে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

১৯ ঘণ্টা আগে
Advertisement