প্রতিবেদক, রাজনীতি ডটকম

মাহফিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
সাইফুল্লাহ বুকে, চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়েছে, আমাদের সকলের প্রিয় দাঈ, বর্তমান সময়ের সাহসী কণ্ঠস্বর, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়ে মুচড়ে দেয়।
তিনি বুকে, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় তার জ্ঞান ফিরেছে। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশঙ্কামুক্ত আছেন। পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পরেছে অনেকেই আতঙ্কিত হচ্ছেন। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাব ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ।
প্রসঙ্গত, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেল প্রাপ্ত হন। একই প্রতিষ্ঠান থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে পিএইচডি গবেষণারত।

কেবল বিভিন্ন গ্রুপে পোস্ট করেই নয়, পেজ থেকে অ্যাড চালিয়েও বিক্রি করা হচ্ছে ভোটার তালিকা। ফেসবুক অ্যাড লাইব্রেরিতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ডিসমিসল্যাব অন্তত পাঁচটি সচল ফেসবুক অ্যাড খুঁজে পেয়েছে। এসব অ্যাডে নির্দিষ্ট আসনসহ সারা দেশের ভোটার তালিকা বিক্রির প্রচার চালানো হচ্ছে।
১২ ঘণ্টা আগে
চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ
১৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে