মব জাস্টিসের খবর পেলেই গ্রেপ্তার করছি: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মব জাস্টিসের খবর পেলেই আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে। মব জাস্টিস সরকার কোনো ভাবেই বরদাস্ত করে না। এখন যে ঘটনা গুলো ঘটেছে, সে গুলোর সঙ্গে কোনো সরকার বা সরকারি সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে। অন্তত গত তিন-চার মাস যেখানেই খবর পাচ্ছি সেখানে আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না।’

শনিবার (১২ জুলাই) সকালে সাভার উপজেলা প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতায় প্রাণ-প্রকৃতিকে গুরত্বপূর্ণ স্থানে না রাখব ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।’

এ সময় বায়ু দূষণ রোধে চীনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘আমরা কাজ শুরু করছি, আশা করি দ্রুত সবার সহযোগিতায় বাংলাদেশের পরিবেশের উন্নয়ন সম্ভব।’

রিজওয়ানা হাসান বলেন, ‘মানুষ এখন আর অন্যায় সহজে মেনে নিচ্ছে না। আমরা মনে করি জনগণ সংগঠিত না। বিভিন্ন জায়গায় মানুষ সংগঠিত হয়ে প্রতিবাদ করছে এই ধরনের অপশাসন জনগণ মেনে নেবে না। পরিবর্তনটা কার হাত ধরে হবে? আমরা একটা পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারব। একটা দেশ এককভাবে ৫৩ বছর চলে এসেছে তা তো আর দেড় দুই বছরে সহজেই পরিবর্তিত হয়ে যায় না।’

তিনি বলেন, ‘সাভারের কর্ণপাড়া খাল ও তুরাগ নদ দখল ও দূষণ রোধে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বুড়িগঙ্গা নদীর নিচে পলিথিন আছে, পলিথিনগুলো তুলব কেমন করে? রাখব কোথায়? এগুলো না ভেবে তো বুড়িগঙ্গায় হাত দেওয়া যাচ্ছে না। এটা এতদিন শুরু করা যায়নি কারণ পরিবেশ অধিদপ্তরে ম্যাজিস্ট্রেট মাত্র চারজন। এজন্য নদী দূষণ রোধ করব না কি শিল্প দূষণ করব না কি ইট ভাটা দূষণ রোধ করব?’

ঢাকায় ১ লাখ চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে সাভার উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৮ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৯ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১০ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

১১ ঘণ্টা আগে
Advertisement