এমপি আনার হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে ডিবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আনোয়ারুল আজিম আনার

ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে আরো কিছু নতুন তথ্য পাওয়ার দাবি করেছে মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।

ডিবির বলছে, কলকাতার সঞ্জীবা গার্ডেনসের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার সময় শাহীন সেখানে উপস্থিত ছিলেন। হত্যার অন্যতম পরিকল্পনাকারী শাহীনের পিএস পিন্টুর এ হত্যাকাণ্ডে বিশেষ ভূমিকা রাখে। এমপি আনারকে অচেতন করার জন্য ক্লোরোফর্ম ও চাপাতি সরবরাহ করেন মূলত মিন্টু। তার কাছ থেকে এসব হত্যা সরঞ্জাম নেন মোস্তাফিজ, ফয়সাল ও জিহাদ। এরপর আনারকে চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার নেতৃত্বে এমপি আনারকে হত্যা করে খুনি চক্র।

আনারকে হত্যার পর যখন সবাই চলে ঘটনাস্থল থেকে চলে যান তখন সর্বশেষ সঞ্জীবা গার্ডেনসের ওই ফ্ল্যাটে ছিলেন মোস্তাফিজ ও ফয়সাল শাহীন। ফ্ল্যাটটিতে যেন কোনো চুল এবং রক্তের দাগ না থাকে শাহীন তাদের সেই নির্দেশ দেন।

শাহীনই তাদের সবকিছু গুছিয়ে ঠিকঠাকভাবে রাখতে বলেন। এরপর ১৯ মে মোস্তাফিজ ও ফয়সাল বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে আসার টিকিটও কেটে দেন শাহীন। বাংলাদেশে এসে শাহীনের ঢাকার বাসার তিনতলায় ওঠেন মোস্তাফিজ ও ফয়সাল।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য দেন। তিনি বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দেশে মোট সাতজন গ্রেপ্তার হয়েছে। ভারতে আরো দুজনসহ সবমিলে এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৯ জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে ছয়জনই হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া এ হত্যার ঘটনায় আরো যাদের নাম এসেছে তাদেরও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

শিগগিরই তাদেরও গ্রেপ্তার করা হবে। এ মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে তিনি দায় স্বীকার করে কোনো জবানবন্দি দেননি।

গতকাল এক ভিডিও বার্তায় ডিবি প্রধান হারুন বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে সর্বশেষ গ্রেপ্তার দুই আসামি ফয়সালকে হৃদরোগের রোগী ও মোস্তাফিজকে ঢাকায় শাহীনের বাসা থেকে কিডনি রোগীর ভুয়া কাগজপত্র, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং বিভিন্ন ভুয়া কাগজপত্র দেখিয়ে ভারতের ভিসা করা হয়। যতদিন পর্যন্ত তাদের ভিসা হয়নি ততদিন তারা শাহীনের ঢাকার বাসায় ছিলেন। পরে সেখান থেকে পালিয়ে তারা দুর্গম পাহাড়ে গিয়ে মন্দিরে আত্মগোপন করে।

হারুন অর রশীদ বলেন, ভিসা হওয়ার পরে আক্তারুজ্জামান শাহীন ২০ হাজার টাকা দিয়েছিলেন মোস্তাফিজ ও ফয়সালকে রেলযোগে ভারতে চলে যাওয়ার জন্য। ভারতে গিয়ে তারা ১০ এপ্রিল কলকাতার সঞ্জীবা গার্ডেনসে প্রবেশ করেন। ১৩ মে বন্ধু গোপাল বিশ্বাসের বাসা থেকে বেরিয়ে লাল গাড়িতে করে এমপি আনারকে সঞ্জীবা গার্ডেনসে নিয়ে আসেন ফয়সাল। এরপর শাহীনের পিএস পিন্টুর কাছে থেকে অচেতন করার জন্য ক্লোরোফর্ম ও চাপাতি নিয়ে আসার দায়িত্ব পালন করেন মোস্তাফিজ, ফয়সাল ও জিহাদ।

ডিবি প্রধান বলেন, আনার হত্যাকাণ্ডের ঘাতক আমান উল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া যখন ডিবির হাতে গ্রেপ্তার হন তখন শাহীনের দেওয়া ৩০ হাজার টাকা নিয়ে মোস্তাফিজ ও ফয়সাল বিভিন্ন জায়গা আত্মগোপন করেন।

এদিকে আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় আগামী ৮ অগাস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করা ছিল। কিন্তু তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১৪ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১৪ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে