প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো ভালো অবস্থানে আছে। তবে বর্তমান রিজার্ভ–সংকট মোকাবিলায় সহযোগিতা চাইলে চীন পাশে পাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার ঢাকার হোটেল শেরাটনে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ইয়াও ওয়েন।
ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) ‘বিআরআই’র ১০ বছর: পরবর্তী সোনালি দশকের সূচনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে চীনের রাষ্ট্রদূত বলেন, রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো ভালো অবস্থানে আছে। বর্তমানে রিজার্ভ নিয়ে যে সংকটের কথা বলা হচ্ছে, তা থেকে বাংলাদেশ সহজেই উত্তরণ ঘটাতে পারবে। আর বাংলাদেশ যদি রিজার্ভের ক্ষেত্রে সহযোগিতা চায়, চীন প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত থাকবে। বাংলাদেশের পাশে থাকবে চীন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে দুই দেশের সংশ্লিষ্টরা কাজ করছেন। মুক্তবাণিজ্য অর্থনীতি-সংক্রান্ত নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। ২০২৬ সালের মধ্যে চীন ও বাংলাদেশ মুক্তবাণিজ্য চুক্তি সই হবে বলে আশা করা যাচ্ছে। এই চুক্তি সই হলে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমে আসবে।
এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, সংবিধান ও আইন অনুযায়ী বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় চীন।
রাষ্ট্রদূত বলেন, আমাদের নীতি খুবই পরিষ্কার। আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না। কী ধরনের নির্বাচন প্রয়োজন, তা বাংলাদেশ জানে। এদেশের মানুষই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ।
তিনি বলেন, আমরা আশা করি, আগামী নির্বাচনের পরও বাংলাদেশে স্থিতিশীলতা থাকবে এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়
১৭ ঘণ্টা আগে
এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
২০ ঘণ্টা আগে