প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে ওয়েলন্ডিং শ্রমিক হুমায়ুন কবির হত্যাচেষ্টা মামলায় ‘বঙ্গমাতা সাংস্কৃতিক জোট’ নামক সংগঠনের নেত্রী এবং নায়িকা, মডেল মিষ্টি সুভাষ ও নিলুফা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুদ্দীন হোসাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক আব্দুল করিম তাদের কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এরপর পুলিশ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখায়।
মামলার সূত্রে জানা যায়, ৪ আগস্ট ধানমন্ডি ৩ নং রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন হুমায়ুন কবির। এরপর দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আক্রমণে পেটে বামপাশে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ২৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১০ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
১১ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
১১ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে