প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন কেন্দ্রীয় কৃষক দলের এক নেতা। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশ কিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।
মামলার অভিযোগে দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচন বর্জন করে বিএনপি এবং সেই নির্বাচন ঠেকানোর ঘোষণা দেয় দলটি। এর অংশ হিসেবে ভোটের সপ্তাহখানেক আগে দলটি ২৯ ডিসেম্বর ঢাকায় ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক ধরপাকড় এবং মারমুখী অবস্থানের কারণে বিএনপির নেতাকর্মীরা ঢাকার রাস্তায় দাঁড়াতে পারেনি। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের বাসা থেকে বের হয়ে কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করলেও তাকে পুলিশ বাসায় আটকে রাখে। এতে বিএনপির কর্মসূচি বানচাল হয়ে যায়।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।
৩ ঘণ্টা আগে
বৈঠকে উপস্থিত একটি বাস কোম্পানির কর্মকর্তা বলেন, ‘দূরপাল্লা ও মহানগর, দুই ধরনের বাসের ভাড়াই কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।’ এর আগে বিআরটিএর বাসভাড়া সমন্বয় কমিটি দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ওই সময়ের পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে সফরে বোয়িং কোম্পানির সঙ্গে বৈঠক বা এ বিষয়ে নিশ্চিত কোনো কর্মসূচি রয়েছে কিনা, তা জানা নেই বলে জানান।
৫ ঘণ্টা আগে