চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাওয়ার পর শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। তবে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দুপুরের পর থেকে গ্যাসের চাপ বাড়বে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে চট্টগ্রামে গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষ।
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়েছিল। এতে শুক্রবার ভোর থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে চট্টগ্রামবাসীকে। বাসার রান্না, গাড়ির গ্যাস থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠানে অচলাবস্থার সৃষ্টি হয়।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারশেন) গৌতম কুন্ডু বলেন, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর শুক্রবার রাত সোয়া দশটার দিকে পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। যেহেতু গ্যাসলাইন পাইপ একেবারেই খালি এবং অনেক দূর থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে, সে কারণে নগরীর সব জায়গায় গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগছে। তবে শনিবার দুপুরের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে।
প্রায় ৩ মাস ধরে চট্টগ্রামের অধিকাংশ বাসাবাড়িতে গ্যাস সংকট চলছিল। হঠাৎ করেই পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ে দুর্ভোগ। গ্যাস বন্ধ থাকায় রেস্তোরাঁয় খাবারের জন্য ভিড় করেন অনেকে। কেউ ইলেকট্রিক চুলা ও লাকড়ি জ্বালিয়েও রান্না করেন।
এদিকে গ্যাস না থাকায় শুক্রবার দিনভর ফিলিং স্টেশনগুলোর সামনে গ্যাসের জন্য অপেক্ষায় ছিল শত শত সিএনজি অটোরিকশা। গ্যাস না পেয়ে সীমাহীন ভোগান্তিতে পড়েন তারা যার প্রভাব পড়ে সড়কে। একই কারণে চট্টগ্রামের ছোট বড় শত শত শিল্প প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়।
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড জানায়, মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনালের একটিতে অক্টোবর থেকে সংস্কার চলছে। একটি টার্মিনালে বৃহস্পতিবার রাতে ত্রুটি দেখা দিলে পুরো চট্টগ্রামে বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
৫ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
৬ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৬ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে