প্রতিবেদক, রাজনীতি ডটকম

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে রাজনৈতিক শালীনতা খুঁজে পাই না। তিনি বলেন, রাজনীতির মধ্যেও শালীনতা থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে। অশালীন বক্তব্যকে হিসাব-নিকাশের মধ্যে আনতে হবে।
শনিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লালের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রথম দিন থেকেই প্রধানমন্ত্রী যেসব উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন, সেসব নিয়ে বিরোধী দলের নেতাদের অট্টহাসি, অসহযোগিতা ও বিভিন্ন ধরনের বক্তব্য জাতি প্রত্যাশা করে না। আমরা ৩৫-৪০ বছর ধরে ছাত্ররাজনীতি করে আজকের অবস্থানে এসেছি। রাজনীতিতে রক্ত, শ্রম, ঘাম, জেল-জুলুম ও নির্যাতনের ইতিহাস রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাসিত জীবন কাটিয়েছেন।
রাজনীতিতে শালীনতা ও শৃঙ্খলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ’গতকাল ঝিনাইদহে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী যেসব বক্তব্য দিয়েছেন, সেখানে রাজনৈতিক শালীনতা খুঁজে পাইনি। তিনি প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। ঝিনাইদহে অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছেন এবং এমন ব্যক্তিদের সঙ্গে নিয়েছেন, যারা একসময় দেশের ছাত্ররাজনীতিকে কলঙ্কিত করেছিল।
মন্ত্রী আরও বলেন, ‘আজ যারা বিরোধী দলে আছেন, তাদের ছাত্রসংগঠনের অতীত ভূমিকা সম্পর্কে দেশের মানুষ অবগত। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ড সবাই দেখেছে। বাইরে ভালো ব্যবহারের কথা বলা হলেও ভেতরে তারা কতটা ইতিবাচক, সেটিও জাতিকে বিবেচনা করতে হবে।’
তিনি বলেন, ‘এখনও সময় আছে। সামনে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।’
রাজনীতি/একে

তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ হয়েছে। রিপোর্টগুলো হাতে পাওয়ায় অভিযোগপত্র তৈরির কাজ চলছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার আদালতে অভিযোগপত্র দাখিল করা হতে পারে।
৩ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাতায়াত স্বস্তিদায়ক করতে মহাসড়কে পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী ঈদের আগে তিন দিন ও পরে তিন দিনসহ সাত দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।
৪ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সংসদ সদস্য এবং পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
৪ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, জাতিসংঘ শুরু থেকেই রোহিঙ্গা ইস্যুটিকে বিশ্বসম্প্রদায়ের মনোযোগের কেন্দ্রে রেখেছে, যা অত্যন্ত প্রশংসার যোগ্য এবং আশাব্যঞ্জক। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বাংলাদেশ সর্বদা শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে রোহিঙ্গা সংকট বর্তমানে একটি জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে
৫ ঘণ্টা আগে