২৮ দিন পর ঘুরল আন্তঃনগর ট্রেনের চাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ ২৮ দিন বন্ধ থাকার পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দূরপাল্লার গন্তব্যে ছুটে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। তবে এদিন সব ট্রেন চলছে না।

গত ১২ আগস্ট বিকেল ৫টা থেকেই কাউন্টার ও অনলাইনে মিলছে আন্তঃনগর ট্রেনের টিকিট। এর আগে প্রথম ধাপে গত সোমবার (১২ আগস্ট) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে ছেড়ে যায় লোকাল ও কমিউটার ট্রেন। দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।

ঢাকার কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ১টার পর। আমাদের এখান থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন প্রথম ছেড়ে যাবে ১টার দিকে। সকালে যেসব ট্রেন ছেড়ে যায়, সেগুলোর রেক ঢাকায় নেই।

কোটা আন্দোলনের জেরে গত ১৮ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ১৩ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর ৩ আগস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ১০ দিন বাদে আন্তঃনগর ট্রেনের চাকা ঘুরল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

৫ ঘণ্টা আগে

ভারী বৃষ্টির পূর্বাভাস: দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ

৬ ঘণ্টা আগে

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

৬ ঘণ্টা আগে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

৭ ঘণ্টা আগে