৪০ মরদেহ হস্তান্তর, ডিএনএ টেস্ট হবে ৩ জনের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১৮: ১৬
শুক্রবার সকালে ঢাকা মেডিকেলের সামনে নিহতের স্বজনরা ভিড় করেন। ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ মরদেহের মধ্যে এখন পর্যন্ত ৪১ জনের নামপরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৪০ মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। তবে পরিচয় শনাক্ত না হওয়ায় ৩ মরদেহ ডিএনএ টেস্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টায় ঢাকা জেলা প্রশাসনের পিআইও আরিফুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, বেইলি রোডে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ঢামেক মর্গে রয়েছে ৬ জনের মরদেহ। তাদের মধ্যে ৩ জনের নামপরিচয় শনাক্ত করতে দেওয়া হয়েছে ডিএনএ টেস্ট। বাকি ৩ জনের মরদেহ দাবিকরা স্বজনরা ঢাকায় আসছেন। তাদের যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একজনের স্বজন কুষ্টিয়া থেকে আসছেন এমনটি জানা গেছে। মরদেহগুলো হিমঘরে সংরক্ষণ করা হবে।

অপরদিকে বিকেল ৫টার দিকে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দুজনকে দেখতে আসেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান।

এ সময় তিনি বলেন, ঘটনার শুরু থেকেই দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং ঢাকা জেলা প্রশাসন সার্বিক কার্যক্রমের সহায়তা করছে। আহত যারা হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যত ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন সবকিছু নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

৮ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১০ ঘণ্টা আগে

ফুটবলমঞ্চে দেশের গৌরব— বিশ্বকাপের জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।

১০ ঘণ্টা আগে