জুলাই আন্দোলনকে ‘অবমাননা’ করে পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী। ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই অভ্যুত্থানকে ‘অবমাননা ও বিদ্রুপ’ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার দায়ে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম জানিয়েছেন, একই সভায় গত আগস্ট বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে ও ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

চবির প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী গত ৩ জুলাই ফেসবুক জুলাই অভ্যুত্থান নিয়ে একটি পোস্ট করেন। অভিযোগ ওঠে, ওই পোস্টের মাধ্যমে তিনি জুলাই অভ্যুত্থানকে ‘অবমাননা ও বিদ্রুপ’ করেছেন। ওই পোস্টের স্ক্রিনশট দ্রুতই ‘ভাইরাল’ হয়ে গেলে ১২ জুলাই উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. আল আমিনকে আহ্বায়ক করে তিন সদস্যের প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে চবি প্রশাসন।

অধ্যাপক সফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জুলাই গণঅভ্যুত্থানকে ‘অবমাননা ও বিদ্রুপ করা’র বিষয়টি প্রমাণিত হয়েছে। এ কারণে তদন্ত কমিটির সুপারিশে সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। বিষয়টি নিয়ে অধিকতর তদন্তের জন্য আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে গত ৯ আগস্ট চবির সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে র‍্যাগিংকে কেন্দ্র করে দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা সূত্রপাত হওয়ার পর সেখানে উপস্থিত দুই বিভাগের শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে সিনিয়র শিক্ষার্থীরাও এতে জড়িয়ে পড়েন। সংঘর্ষে এক শিক্ষার্থীর হাতের হাড় ভেঙে যায়।

অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিমকে স্থায়ীভাবে এবং ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসির হাসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের পদায়নে ‘অনির্দিষ্টকালের জন্য’ বদলি স্থগিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

১ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

স্থানীয় জনগণের প্রতি বিশ্ববিদ্যালয়টি নিজেদের সম্পদ হিসেবে দেখে রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়েছে। তাই এর উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

১ ঘণ্টা আগে

৫০ দিন পর স্থায়ী চেয়ারম্যান পেল বিপিসি

ড. মো. রফিকুল ইসলাম বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২ ঘণ্টা আগে

আগস্টে সড়কে নিহত ৪৮১, প্রাণহানি বেড়েছে ১৫%

দুর্ঘটনার মধ্যে ১৬৩টি জাতীয় মহাসড়কে, ২১৭টি আঞ্চলিক সড়কে, ৬২টি গ্রামীণ সড়কে এবং ৭১টি শহরের সড়কে ঘটেছে। এর মধ্যে ১২৬টি মুখোমুখি সংঘর্ষ, ১৯৫টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দিয়ে, ৭৮টি যানবাহনের পেছনে আঘাত করে এবং ৮টি অন্যান্য কারণে ঘটেছে।

২ ঘণ্টা আগে
Advertisement