মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে জুয়েলারি দোকানের শাটার ও কলাসিবল গেট খুলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় দোকানে থাকা ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা এবং নগদ চার লাখ টাকা চুরি হয়।

‎‎সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং বাজারের নিউ রানা জুয়েলার্স দোকানে এ ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ৩টা ২১ মিনিটে একদল চোর দোকানের ভেতরে ঢুকে গ্লাস ভাঙে এবং সিন্দুকসহ বেরিয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এবং এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ‎দোকান মালিক মাসুদ রানা বলেন, ‘রবিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর সোমবার সকাল ১০টায় দোকান খুলতে গিয়ে দেখি কলাপসিবল গেট ও শাটারের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখি আমার স্বর্ণের দোকান ভাঙচুর এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নেই। দোকানে ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এ ছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ ও রুপা কেনার রশিদ সিন্দুকসহ নিয়ে যায়। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি ৫৪ লাখ ও ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার এবং নগদ চার লাখ টাকা নিয়ে যায়।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘চুরির বিষয়টি আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একাধিক টিম তদন্ত করেছে। খুব শিগগিরই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৫ ঘণ্টা আগে
Advertisement