কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকার কঠোর: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি

কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, কোচিং সেন্টারগুলো রাতারাতি বন্ধ করা সম্ভব না হলেও এগুলোকে নিয়ন্ত্রণে আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রাথমিকের বৃত্তি নিয়ে ববি হাজ্জাজ বলেন, গত বছর বিশেষ পরিস্থিতির কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত না হলেও এখন তা সফলভাবে সম্পন্ন হচ্ছে এবং আগামী বছর থেকে নির্ধারিত সময়েই এই পরীক্ষা নেওয়ার আশ্বাস দেন তিনি।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে বলেও তিনি উল্লেখ করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাবেক স্পিকারের জামিন ভালো কাজ: স্পিকার

বাংলাদেশের মানুষ গত বিশ বছর গণতন্ত্রের দেখা পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১৮ এপ্রিল) সকালে ভোলা সার্কিট হাউজে প্রশাসন ও রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

২ ঘণ্টা আগে

'মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগে স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং মিলনায়তনে করতালি শোনা যায়। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি অতটা প্রশংসা করিনি, সামান্যই বলেছি।”

৪ ঘণ্টা আগে

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

৪ ঘণ্টা আগে

'হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি'

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালীর চেয়েও বড় বাধা বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

৫ ঘণ্টা আগে