ঢামেক প্রতিনিধি

রাজধানীর কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার একটি বাসার ছাদে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালানোর সময় দুই ভাইসহ তিন কিশোর দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলো—সহোদর রাকিব (১৭) ও রায়হান (১৭) এবং তাদের ভাতিজা রহমতউল্লাহ সিয়াম (১৬)। এদের মধ্যে সিয়ামের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।
স্বজনেরা বলছে, সিয়াম একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করে। তার বাবার নাম স্বপন। আর রাকিব এবং রায়হান কারখানায় চাকরি করে। তাদের বাবার নাম দানিশ ব্যাপারী।
হাসপাতালে আসা দগ্ধ রাকিবের খালাতো ভাই মো. সজিব জানান, মজিবর ঘাট ৫ নম্বর গলিতে থাকেন তারা। সেখানে একটি বাড়ির পাঁচতলার ছাদে থার্টিফার্স্ট নাইট উদ্যাপন করছিলেন। সিয়াম মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাচ্ছিল। তখনই অসাবধানতাবশত তার শরীরে কেরোসিন পড়লে আগুন ধরে যায়। তখন সেই আগুন নেভাতে গিয়ে সেখানে থাকা রাকিব-রায়হান কিছুটা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, কামরাঙ্গীরচর থেকে তিনজন দগ্ধ এসেছে। এদের মধ্যে সিয়ামের শরীরের ৮০ শতাংশ, রায়হানের ৫ শতাংশ ও রাকিবের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।

সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে মালামাল ও সম্পদের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার সেখানে অভিযান চালিয়েছে দুদকের একটি দল।
১০ ঘণ্টা আগে
পল্লবী থানার একটি মামলায় করোনা পরীক্ষায় জালিয়াতির হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ ঘণ্টা আগে
বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।’
১৩ ঘণ্টা আগে