পণ্যের দাম বাড়ার পেছনে চাঁদাবাজি অন্যতম কারণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজানে যাতে দ্রব্যমূল্য না বাড়ে এ বিষয়ে সরকার সজাগ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘চাঁদাবাজি দাম বাড়ার পেছনে অন্যতম কারণ। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে।’

আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘কৃষি খাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে। কৃষি খাতে দক্ষ মানবসম্পদ গড়ার ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করতে হবে। এ কাজে কৃষি গবেষণা কাউন্সিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘সব গবেষণার ফলাফল কৃষকের কাছে পৌঁছলে কৃষক উপকৃত হবে। কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। বিদেশ থেকে আমদানি বন্ধ করতে হবে।’

সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হ্রাস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘প্রয়োজনের অধিক সার ব্যবহার জমির উর্বরতা হ্রাস করছে। সারের ভর্তুকিতে সরকারেরও প্রচুর অর্থের জোগান দিতে হয়।’

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা কৃষির সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘দেশে খাদ্যশস্য উৎপাদন ভালো হয়েছে। বোরো মৌসুমে ফলন আশানুরূপ হলে চালের সংকট হবে না। আলু ও পেঁয়াজেরও ভালো ফলন হয়েছে, দামও হ্রাস পেয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘কৃষকদের চাষাবাদ টেকসই করতে সার, বীজ, চাষ উপযুক্ততা, ফসল বহুমুখীকরণসহ যাবতীয় তথ্য সম্বলিত অ্যাপস ‘খামারি’ চালু করা হচ্ছে। শিগগিরই সবজি ও ফল সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার স্থাপন করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

৪ ঘণ্টা আগে

কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা

১৬ ঘণ্টা আগে

আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট

আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।

১৮ ঘণ্টা আগে

চাঁপাই সীমান্তে নৌকাডুবি, ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।

১৮ ঘণ্টা আগে
Advertisement