কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে দুর্বৃত্তদের আগুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইউটিউবার ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কাফির মা-বাবাসহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যে ছিলেন। দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা আটকে দিতে ঘরে আগুন দেয়। পরে তারা অক্ষত অবস্থাতেই ঘর থেকে বের হতে পেরেছেন।

কে বা কারা এ আগুন দিয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রশাসনও কিছু বলতে পারেনি। তবে কাফি বলছেন, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পক্ষে থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাড়িতে আগুন দিয়ে থাকতে পারে।

মঙ্গলবার৷ (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়ায় কাফির গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টাত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কাফি জুলাই-আগস্ট গণআন্দোলনের৷ একজন সমন্বয়কারী। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলে থাকেন তিনি। তার কনটেন্টগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

কাফির বাবা এ বি এম হাবিবুর রহমান বলেন, আমরা ছয়জন ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ঘরে আগুন দিয়েছে। আমরা কোনোমতে প্রাণ নিয়ে বের হতে পেরেছি। তবে ঘরে যা ছিল, সব পুড়ে শেষ হয়ে গেছে। আগুনে নগদ টাকা ও সোনাদ সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

নুরুজ্জামান কাফি বলেন,

সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ী ভাংচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, শ্লোগান দেই। এ ঘটনার কারনে আজ আমার বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ছাত্র জনতার বিপ্লবের বিজয়েরর পর নতুন সরকার দেশ পরিচালনা করছে। সেনা বাহিনী মাঠে রয়েছে। সে অবস্থায় আমার পরিবারের ৬ সদস্যকে ঘরে অবরুদ্ধ করে আগুন লাগিয়ে হত্যাচেস্টা করা হয়েছে। আমি সরকারের কাছে ৭২ ঘন্টার আপরাধীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

কলাপাড়ার থানার অফিসার ইনচার্জ (ওসি)জুয়েল ইসলাম ইসলাম বলেন, আগুনের ঘটনা শুনেছি। অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ শনিবার (১৩ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সাফারি পার্কে প্রবেশ করেন। পরে তিনি পার্ক ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

১৪ ঘণ্টা আগে

নাঈমকে মারধরের ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস সিএমপি কমিশনারের

এর আগে, শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফেরার পথে নগরের লালখান বাজার এলাকায় নাঈমকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে পুলিশ সদস্যরা তাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

১৫ ঘণ্টা আগে

হাই-ভোল্টেজ ট্র্যাকে বিড়াল ঢুকে পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধ

সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামার নজির থাকলেও, একটি ক্ষুদ্র প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনাটি বেশ চমকপ্রদ। তবে কোন স্টেশনের ঠিক কোন পয়েন্টে বিড়ালটি ঢুকেছে, রিপোর্ট লেখা পর্যন্ত তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

১৭ ঘণ্টা আগে

মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ প্রাণহানি, আহত ১৬৫২

সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭৬ টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছে। এ সময়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত, ২১৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৬ দশমিক ৫ শতাংশ, নিহতের ৩৭ দশমিক ১৩ শতাংশ ও আহতের ১৩ দশমিক ২৫ শতাংশ।

১৭ ঘণ্টা আগে