‘ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ প্রদান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ মে ২০২৬, ১১: ০৫
ইম্পেরিয়াল ফটো সাংবাদিকতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত ফটোসাংবাদিকরা। ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যমকে প্রাণবন্ত রাখা ক্যামেরার পেছনের কারিগরদের কাজের স্বীকৃতি দিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য এক আয়োজন। শুক্রবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে ‘ইম্পেরিয়াল ফটোসাংবাদিক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। ফটোসাংবাদিকতা শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ২৭ জন কৃতি আলোকচিত্রী এবং নেপালের ১০ জনকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেপাল দূতাবাসের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং দি নিউ নেশনের ম্যানেজিং এডিটর ও ক্রীড়ালোক সম্পাদক আরশাদ হোসেন।

​অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন। ন্যাশনাল ফোরাম অফ ফটো জার্নালিস্ট নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্তার নেতৃত্বে ১০ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

ইম্পেরিয়াল ফটো জার্নালিস্ট অ্যাওয়ার্ড ২০২৬-এ পুরস্কার প্রাপ্ত হন ২৭ জন। নেপালের ১০ জনকে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ফটো সাংবাদিকতায়

৫৭ বছর অবদানের জন্য বিশেষ সম্মাননা পান রইটার্সের ফটো সাংবাদিক রফিকুর রহমান।

ইম্পেরিয়াল ফটো সাংবাদিকতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন‍্যানদের সঙ্গে পুরস্কার গ্রহণ করেন ফটোসাংবাদিক মো. হাসান। ছবি: সংগৃহীত
ইম্পেরিয়াল ফটো সাংবাদিকতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন‍্যানদের সঙ্গে পুরস্কার গ্রহণ করেন ফটোসাংবাদিক মো. হাসান। ছবি: সংগৃহীত

সম্মাননা প্রদানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন। ফটো সাংবাদিকদের কাজের মূল্যায়ন ও উৎসাহ দিতেই এই আয়োজন। অতিথিদের পদচারণায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। পুরস্কারপ্রাপ্তরা হলেন;

১. মোহাম্মদ পনির হোসেন (রয়টার্স)

২. কে এম আসাদ (ফ্রিল‍্যান্স)

৩. শুভ্র কান্তি দাস (প্রথম আলো)

৪. মুনির উজ জামান (এএফপি)

৫. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ২৪ ডটকম)

৬. মো. সাজিদ হোসেন (প্রথম আলো)

৭. সনি রামানি (নিউ এজ)

৮. ফিরোজ আহমেদ (ডেইলি স্টার)

৯. রোহেত আলী রাজিব (বাংলাদেশ প্রতিদিন)

১০. মইনুদ্দিন আহমেদ (দ্য নিউ নেশন)

১১. দীপু মালাকার (প্রথম আলো)

১২. মামুনুর রশিদ (দৈনিক সমকাল)

১৩. আব্দুল গণি (দৈনিক ইত্তেফাক)

১৪. মশিউর রহমান সুমন (ক্রীড়ালোক)

১৫. মোশারফ হোসেন ভূঁইয়া (দেশ রূপান্তর)

১৬. মো. হাসান (আজকের পত্রিকা)

১৭. হাবিবুর রহমান (সারাবাংলা ডটনেট)

১৮. জাহিদুল ইসলাম সজল (আজকের পত্রিকা)

১৯. রাশেদ সুমন (ডেইলি স্টার)

২০. মো. সৌরভ (নিউ এজ)

২১. শামসুল হক রিপন (দেশকাল নিউজ)

২২. এস. এম. নাসির (চ্যানেল আই)

২৩. রিয়াজ আহমেদ সুমন (ডেইলি সান)

২৪. মনিরুল ইসলাম সবুজ (দৈনিক নয়া দিগন্ত)

২৫. ইন্দ্রজিৎ কুমার ঘোষ (খবরের কাগজ)

২৬. আল আমিন লিওন (আমাদের সময়)

২৭. শরীফ সারওয়ার (আন্ডারওয়াটার ফটোগ্রাফি)

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইরান নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের ব্যাখ্যা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়

ব্যাখ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে বাস্তবতা হলো, চলমান উপসাগরীয় যুদ্ধে ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের নীতি প্রশংসিত হয়েছে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে অবস্থিত ইরানের দূতাবাস সম্প্রতি একটি বিবৃতিতে বাংলাদেশের ভারসাম্যমূলক ও গঠনমূলক নীতির প্রশংসা করেছে। একই বিবৃতিতে ইরানের দূতাবাস মিডিয়ায়

১৪ ঘণ্টা আগে

হাওর অঞ্চলের ছয় জেলায় ধান ও চাল সংগ্রহ শুরু ৩ মে

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের ছয় জেলা-নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণ এবং বিক্রয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার বিশেষ উদ্যো

১৪ ঘণ্টা আগে

হামে মৃত্যু বাড়ার আশঙ্কা

এরপর হঠাৎ আবার অসুস্থতা শুরু হলে তাকে গত ১৯ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষদিকে শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। শরীরের কয়েক জায়গায় হামের মতো র‍্যাশ ওঠে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিতে বলেন চিকিৎসকরা। কিন্তু তখন শুরু হলো আরেক যুদ্ধ।

১৬ ঘণ্টা আগে

শনিবার সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দিনের কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি প্রথমেই হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন।

১৬ ঘণ্টা আগে