২৮ থেকে ৪২তম বিসিএসের ২৮ জনকে নিয়োগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

২৮তম থেকে ৪২তম বিসিএস থেকে ২৮ জনকে সহকারী কমিশনার নিয়োগ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের সুপারিশের প্রেক্ষিতে মঙ্গলবার (২০ আগস্ট) তাদের এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার প্রজ্ঞাপনমূলে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ২৮ জন প্রার্থীকে সহকারী কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের চাকরি সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিম্নচাপে রূপ নিল লঘুচাপ, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এবং নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

৩ ঘণ্টা আগে

হামে মেয়েকে হারিয়ে আদালতে বাবা, ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শরীয়তপুর সদরের বাসিন্দা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

৪ ঘণ্টা আগে

টানা ৫ দিনের বৃষ্টিতে কমবে গরম, কয়েক জেলায় ভারী বর্ষণের শঙ্কা

পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে। এসব অঞ্চলের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

৪ ঘণ্টা আগে

সরকারি প্রচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি কোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডিসহ কোনো ধরনের নকশাতেই প্রধানমন্ত্রীর ছবি রাখা যাবে না।

৫ ঘণ্টা আগে