প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর কারণ তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সারা দেশে লাইসেন্স ছাড়া হাসপাতাল-ক্লিনিকের তালিকাও এক মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে এসব প্রতিবেদন দিতে হবে।
সোমবার এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন এবিএম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
খতনা করাতে গিয়ে অবহেলায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আয়ানের মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে রুলে।
এর আগে, শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে গত ৯ জানুয়ারি রিট আবেদন করা হয়। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি মৃত আয়ানের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়।
সুপ্রিম কোটের আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে এ রিট দায়ের করলেও পরে শিশু আয়ানের বাবা রিটে পক্ষভুক্ত হন। রিটের পর শাহজাহান আকন্দ মাসুম বলেন, ‘সুন্নতে খতনার জন্য অতিরিক্ত অ্যানেসথেসিয়া দেওয়ায় তার (আয়ানের) মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। বিষয়টি হৃদয়বিদারক। তাই আমি জনস্বার্থে রিট করেছি।’
আদেশের পর শিশু আয়ানের বাবা শামীম আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মামলার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আশা করি, সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। ইউনাইটেড হাসপাতালের পরিচালক বশির আহমেদ মোল্লা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। তাঁরা আমাকে মৃতদেহ ধরিয়ে দিয়ে ৬ লাখ টাকা দেওয়ার চাপ দিচ্ছে। তাঁরা কতটা অমানবিক। এ ধরনের হাসপাতালগুলোকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া উচিত।’

মির্জা ফখরুল বলেন, বর্তমান বিশ্বে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ক্রমেই বাড়ছে। উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও বাণিজ্য, উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহী।
৮ ঘণ্টা আগে
বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি জানান, পানি উন্নয়ন বোর্ড কোনো স্লুইসগেটের দায়িত্বে থাকবে না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।’
৯ ঘণ্টা আগে
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
১০ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
১২ ঘণ্টা আগে