প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় এস আলম গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) নাতি আরিফ আহমেদ সনিসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দুদকের পৃথক চার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নিষেধাজ্ঞার আদেশ দেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন— জাফর আহমদ, রিয়াদ আহসান, পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানম, জিল ওয়ারস লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন তারেক, ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল আমিন, ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট মেহেদী হাসান।
আরিফ সনির নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, আরিফ আহমেদ সনির বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, আরিফ আহমেদ সনি, রিয়াদ আহসান, জাফর আহমদের নামে দেশের বিভিন্ন স্থানে (চট্টগ্রাম, ঢাকা এলাকা ছাড়াও অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে- মালয়েশিয়া ও তুরস্কসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।
অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
একইভাবে অন্যদের আবেদনেও দুর্নীতি বিষয়ে অনুসন্ধান চলমান জানিয়ে আদালতে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। তাই এসব ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
৪ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ বইমেলার উদ্বোধন হবে।
৮ ঘণ্টা আগে
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে