প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে ভবন থেকে পড়ে গৃহকর্মী প্রীতি ওরাংয়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীর জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা চন্দ এ আদেশ দেন।
এর আগে গত পরশু চারদিনের রিমান্ড শেষে পুলিশের গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ শরিফুল ইসলাম আশফাকুল হক ও তার স্ত্রীকে আদালতে হাজির করলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৩ ফেব্রুয়ারি পুলিশ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে ওই দম্পতির ফ্ল্যাটের অষ্টম তলার জানালা দিয়ে পড়ে গৃহকর্মী প্রীতি উরাং (১৫) মারা যান। এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে আশফাকুল ও তানিয়াকে হেফাজতে নেয় পুলিশ।
নিহতের পরিবার বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় মামলা করলে ৭ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির করে পুলিশ।
সেদিন পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে, আদালত পুলিশকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠান এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।
প্রায় ছয় মাস আগে ওই ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী আরেক শিশু গৃহকর্মী একই জায়গা দিয়ে পড়ে আহত হয়।
ওই ঘটনায় ওই শিশুর পরিবার শিশু আইনের ৭০ ধারায় মামলা করলেও, অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১২ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৬ ঘণ্টা আগে