প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ আগামী ৮ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তফসিল ঘোষণাকালে একথা জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের ২৯তম সভায় তফসিল সংক্রান্ত এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ইসির অতিরিক্ত সচিব বলেন, প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে। সকাল ৮টায় ভোট শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ এপ্রিল যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল। এছাড়া মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রথম ধাপের উপজেলাগুলোর মধ্যে ২২টি উপজেলায় ইভিএমে এবং ১৪০ উপজেলায় স্বচ্ছ ব্যালটে ভোটগ্রহণ হবে। ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
এ বিষয়ে অতিরিক্ত সচিব বলেন, ঈদের ছুটি চিন্তা করে সবার সঙ্গে সমন্বয় করে ধাপগুলোর তারিখ কিছুটা পরিবর্তন করা হয়েছে। আগে প্রথম ধাপ ছিল ৪ মে তা পরিবর্তন করে ৮ মে করা হয়েছে। দ্বিতীত ধাপ হবে ২৩ মে এবং তৃতীয় ধাপের নির্বাচন হবে ২৯ মে।
অশোক কুমার দেবনাথ বলেন, সারাদেশের ৯টি জেলার ২২টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য ৪৫ হাজার ইভিএম প্রস্তুত রয়েছে। বাকিগুলো হবে স্বচ্ছ ব্যালটে। জেলাগুলো হলো, শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার।

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’
৫ ঘণ্টা আগে
সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।
৭ ঘণ্টা আগে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।
৮ ঘণ্টা আগে