সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক এক সচিবের বাসা থেকে ৩ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়। এসব টাকা সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান জানান, টাকা উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবর রোডের ওই বাসায় অভিযান চালানো হয়। বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭০ হাজার ৪০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, অবৈধভাবে উপার্জিত এসব অর্থ সাবেক সচিব শাহ কামাল বাসায় রেখেছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

২০২০ সালের ২৯ জুন সরকারি চাকরি থেকে শাহ কামালকে অবসর দেওয়া হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাকে ধর্ষণের অভিযোগ: যুবককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

৩ ঘণ্টা আগে

ভারী বৃষ্টির পূর্বাভাস: দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ

৪ ঘণ্টা আগে

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।

৪ ঘণ্টা আগে

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।

৫ ঘণ্টা আগে