জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত রাখার জন্য জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ (২০২৩ সনের ৪০ নং আইন) বাতিল করা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য জানান।

ইসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে এনআইডি কার্যক্রমে ইসির কাছ থেকে ন্যস্ত করতে পতিত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন-২০২৩’ আইন করে। ওই আইনে সরকার প্রজ্ঞাপন জারি করে কার্যক্রম সুরক্ষা সেবা বিভাগে না নেওয়া পর্যন্ত ইসির অধীনেই পরিচালনার কথা বলা হয়। সেই মোতাবেক এখনো এনআইডি ইসির অধীনেই আছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ও পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উপদেষ্টারাসহ সুশীল সমাজ এবং দেশের সাধারণ মানুষ এই কার্যক্রমটি ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছে। তারা ২০২৩ সালের নতুন আইনটি বাতিল করার দাবি জানান। এরপর বৃহস্পতিবার আইনটি বাতিল হলো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

এনসিটিবি জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে এটি স্থান পাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিকথা হিসেবে বহুল আলোচিত এই দলিলটিকে পাঠ্যভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

৫ ঘণ্টা আগে

ভারত থেকে পাইপলাইনে দেশে এলো ৪ হাজার টন ডিজেল

২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

৭ ঘণ্টা আগে

জাপান সফরে সেনাবাহিনী প্রধান: যোগ দেবেন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে

আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

৭ ঘণ্টা আগে

ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৭ ঘণ্টা আগে
Advertisement