বগুড়া প্রতিনিধি

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু রাজনৈতিক দল সংসদে ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করে বক্তব্য দিচ্ছে।
তিনি বলেন, ভোটাধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার। গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। দেশের মানুষ সেই হরণকরা ভোটাধিকার ফিরিয়ে এনেছে। বিগত ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করে জনগণ পাঁচ বছর দেশের দায়িত্ব দিয়েছে বিএনপিকে।
সোমবার (২১ এপ্রিল) বগুড়া সফরের অংশ হিসেবে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কমিশনে নিজেদের প্রস্তাব তুলে ধরেছে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতের অমিল থাকবে স্বাভাবিক, সেই কমিশন থেকে বেরিয়ে এসে কোন কোন বিষয়ে একমত-দ্বিমত তা আমরা জানিয়েছি। পরে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে বলতে চাই, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি। কিন্তু কিছু রাজনৈতিক দল সংসদে ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করে বক্তব্য দিচ্ছে।
নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বিএনপি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে প্রতিশ্রুতি ছিল বিএনপির, সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীদের সাবলম্বী করতে ফ্যামিলিকার্ড দিয়েছে, কৃষককার্ড বাস্তবায়ন করা হচ্ছে ধীরে ধীরে। ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে ১২ লাখ কৃষকের। ধর্মীয় গুরুদের সম্মানি দেয়া হয়েছে। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও বাস্তবায়ন হচ্ছে। বিএনপি যে কথা দিয়েছিল, পর্যায়ক্রমে সেই কাজগুলো বাস্তবায়ন শুরু করেছে সরকার। এগুলো সবই খেটেখাওয়া মানুষের জন্য। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে দেশের খেটেখাওয়া মানুষের উপকার হবে।
প্রধানমন্ত্রী বলেন, বেগম জিয়া ২০৩০ ভিশন দিয়েছিলেন, কীভাবে দেশকে সাজাতে চান। সেই ধারাবাহিকতায় ৩১ দফা দিয়েছিল বিএনপি রাষ্ট্রমেরামতের রূপরেখা দিয়ে।

প্রায় ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং ৮ কোটি ৭৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
১০ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (১৯ এপ্রিল) রাতে আনতালিয়া ডিপ্লোম্যাসি সম্মেলনের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। গত বৃহস্পতিবার (
১১ ঘণ্টা আগে
বিটিআরসির চেয়ারম্যান বরাবর লেখা ওই চিঠিতে দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটর— গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের টাওয়ার (বিটিএস) ও ডেটা সেন্টার চালু রাখতে প্রতিদিন ৭৯ হাজার ৬২১ লিটার ডিজেল এবং ১৯ হাজার ৮৫৯ লিটার অকটেনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
১১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নফাঁস ও অনিয়ম ঠেকাতে সাইবার অপরাধের দিকেও বিশেষ নজরদারি করা হচ্ছে। প্রশ্নপত্র থানা থেকে যারা গ্রহণ করেন, তাদের তালিকা সংগ্রহ করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম ঘটলে তা দ্রুত শনাক্ত করা যায়। প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্
১১ ঘণ্টা আগে