সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

বাসস

সিঙ্গাপুরের পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক এবং বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফু হাই ইয়েন বলেছেন, সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

গতকাল বুধবার সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

গ্রেস ফু তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন স্বত্ত্বেও আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্ভাবনায় বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, সিঙ্গাপুরের অনেক কোম্পানী বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে, কিংবা বিনিয়োগ করার আগ্রহ রয়েছে, বিশেষ করে অবকাঠামো এবং লজিস্টিকস খাতে।

ফু বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোম্পানীগুলোকে সমর্থন অব্যাহত রাখবে সিঙ্গাপুর সরকার।

১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দীর্ঘ ৫০ বছর যাবত বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বিরাজ রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১৩ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১৪ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

১৪ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে
Advertisement