প্রতিবেদক, রাজনীতি ডটকম

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর সেবা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল কাজ। কিন্তু তৃণমূল মানুষের এ কাজ করতে গিয়ে কোনো অভিযোগ যেন না শুনি। কোথাও ফাইল আটকে রাখার খবর যেন না শুনি। এ ধরনের কোনো অভিযোগ বরদাশত করা হবে না।
রোববার (২১ জানুয়ারি) শেরেবাংলা নগরে সমাজকল্যাণ অধিদপ্তরে ৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
দীপু মনি বলেন, তৃণমূল সাধারণ মানুষের সেবা, সুরক্ষা, কর্মসংস্থানসহ নানাবিধ সুবিধা সমাজসেবা অধিদপ্তর কাজ করে থাকে। এ কাজ করতে গিয়ে কোথাও যেন কারও বিরুদ্ধে অভিযোগ শুনতে না পাই। আমি রাজনীতির মানুষ। আমি সারা দেশ চষে বেড়ানোর মানুষ। আমি জেলা উপজেলা এমনকি গ্রামে পর্যন্ত ঘুরে বেড়াব। সাধারণ মানুষের কাছ থেকে যেন শুনতে না পাই আপনারা অমুক কর্মকর্তা সাধারণ মানুষকে সেবা দিতে হয়রানি করেন। ফাইল আটকে রাখেন। এ ধরনের অভিযোগ ছাড় দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বয়সেও দিনে ১৬-১৭ ঘণ্টা কাজ করতে পারেন। আপনাদের দিনে যে কর্মঘণ্টা তা যথাযথভাবে পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে।
সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।
৫ ঘণ্টা আগে
দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৯ ঘণ্টা আগে
বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।
২১ ঘণ্টা আগে