সাইকেল চালিয়ে ভোট চাইলেন নায়ক ফেরদৌস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাইকেল চালিয়ে র‌্যালি করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ফেরদৌস আহমেদ। ছবি: সংগৃহীত

নিজ নির্বাচনী এলাকায় সাইকেল চালিয়ে র‌্যালি করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদ। এ সময় তার সঙ্গে ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট সংগঠনের শতাধিক সাইক্লিস্টরাও অংশ নেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় জিগাতলা বাসস্ট্যান্ডের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়।

মূলত, নির্বাচনী প্রচারণার পাশাপাশি নাগরিক সুস্বাস্থ্য ও পরিবেশ সচেতনতায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। বরাবরের মতোই নায়ক ফেরদৌসকে কাছে পেয়ে উচ্ছ্বাস ছিল মানুষের মধ্যে। অনেককে দেখা যায় সামনে এসে সেলফি তুলতেও।

সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে এই এলাকার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি বলেন, ‘ঢাকা-১০ আসন বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে দেশের প্রথম সারির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। যেখানে তরুণ প্রজন্মের বড় একটি অংশ বেড়ে উঠছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই এলাকার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করব।’

তিনি বলেন, ‘আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার হবে। তাদের যোগ্য করে গড়ে তুলতে আমাদের সুযোগ করে দিতে হবে।’

ঢাকা-১০ আসন রাজধানীর ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিজনেস হাব ও বঙ্গবন্ধুর বাড়িসহ অনেক কারণেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

৮ ঘণ্টা আগে

মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে ২ দিনের কর্মসূচি

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) সকালে ক্যাম্পাসে বিশেষ দোয়া মাহফিল, স্মৃতিকথা প্রদর্শনী ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এছাড়া এই ট্র্যাজেডি স্মরণে মাইলস্টোনের সবকটি শাখায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

‘প্রশিক্ষণের ঘাটতি’ ও ‘তত্ত্বাবধানের অভাবে’ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: তদন্ত কমিশন

গত বছরের ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এর পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতি ছিল বলে উঠে এসেছে তদন্ত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে। একই সঙ্গে বিমানটির পাইলটের গ্রাউন্ড সুপারভাইজার বা অফিসার কমান্ডিংয়ের যথাযথ ও পর্যাপ্ত তত্ত্বাবধানের অ

১০ ঘণ্টা আগে

৪৯ লাইসেন্স বাতিল, তালিকায় মুস্তাফা কামাল-মাসুদ চৌধুরী-নূর আলী-নিজাম হাজারী

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আদালতে অভিযোগপত্র দায়ের ও গৃহীত হয়েছে। ফলে এসব এজেন্সি ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩’ লঙ্ঘন করেছে। এ কারণে এ আইনের ধারা ১৩ অনুযায়ী এসব রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

২০ ঘণ্টা আগে