প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুগ্মসচিব পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
গত ২৪ ডিসেম্বর থেকে তাদের পদোন্নতি কার্যকর করা হবে বলে সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সিপিপি পরিচালক (যুগ্মসচিব) আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (যুগ্মসচিব) মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) সদস্য (যুগ্মসচিব) মোজাফফর আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) হাওলাদার মো. রকিবুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইকবাল হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) এ টি এম কামরুল ইসলাম, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক (যুগ্মসচিব) মো. কামাল উদ্দীন বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জালাল উদ্দিন আহম্মেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শাহজাহান মিয়া, ২০টি চাইল্ড ডে কেয়ার সেন্টার স্থাপন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) শবনম মোস্তারী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক (যুগ্মসচিব) আবদুল্লাহ আল মামুন।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিধি মোতাবেক আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।
পরে পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা নিম্নবর্ণিত ই-মেইলে অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন (ই-মেইল [email protected])।

গত ৩০ আগস্ট একই ঘটনায় র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার
১৬ ঘণ্টা আগে
উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা
১৬ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৬ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
১৬ ঘণ্টা আগে