ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিমন্ত্রী লিমন ও বৃষ্টির মৃত্যুকে অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করে জানান, লিমনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও বৃষ্টির মরদেহের সন্ধানে এখনও তল্লাশি চলছে। এই বিষয়ে বাংলাদেশ সরকার নিবিড়ভাবে কাজ করছে। সরকারের গৃহীত পদক্ষেপগুলো হলো:

কূটনৈতিক যোগাযোগ: ওয়াশিংটন মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং এফবিআই-সহ সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।

প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন এবং সব ধরনের আইনি ও লজিস্টিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়া লিমনের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কাজ চলছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন “আমরা আশা করছি যুক্তরাষ্ট্র এই নৃশংস ঘটনার দ্রুত তদন্ত সম্পন্ন করবে এবং জড়িতদের বিচারের আওতায় আনবে।

শিক্ষার্থী হত্যা ছাড়াও প্রতিমন্ত্রী সমসাময়িক বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের বাংলাদেশ বিষয়ক সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক কৌশল হিসেবে অনেকে অনেক কথা বলেন। এসব মন্তব্যকে খুব বেশি গুরুত্ব না দিয়ে সরকার তার মৌলিক কাজ ও সম্পর্কের দিকেই মনোনিবেশ করছে।

জাহাজ ‘জয়যাত্রা’সহ আরও একটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করা প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জাহাজগুলো নিরাপদেই গন্তব্যে পৌঁছাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজগুলো নিরাপদে অগ্রসর হচ্ছে এবং সরকার সার্বক্ষণিক খোঁজ রাখছে।

প্রতিমন্ত্রীর সাম্প্রতিক আফ্রিকা সফর প্রসঙ্গে তিনি জানান, সেনেগাল এবং অ্যাঙ্গোলার মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে আলোচনা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানিসংকট সমাধানে ১০ সদস্যের প্রস্তাবিত কমিটি সংসদে পাস

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানিসংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব জাতীয় সংসদে পাস হয়েছে। এ কমিটির মেয়াদ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন।

২ ঘণ্টা আগে

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাসংক্রান্ত ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩ সংশোধন’ বিল পাস হয়।

৩ ঘণ্টা আগে

জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনী- যেমন পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে।’

৫ ঘণ্টা আগে

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন অধিদপ্তর ও সংস্থায় মহাপরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

৫ ঘণ্টা আগে