শেখ হাসিনার বিরুদ্ধে আরও দু’টি হত্যা মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দু’টি হত্যা মামলা করা হয়েছে। বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে অটোরিকশা চালক সালাম বাবু ও সেলিম আলী সেক নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলা দায়ের করা হয়েছে।

অটোরিকশা চালক সালাম বাবুকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে মামলা করেন নিহতের বাবা বাবা তোফাজ্জল হোসেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এদিকে সেলিম আলী সেক নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আরেকটি মামলা করা হয়ছে। নিজেকে সচেতন নাগরিক হিসেবে দাবি করে মামলাটি করেন মামুন নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানাকে অভিযোগটা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলা দু’টোর উল্লেখযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল¬াহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ও পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২২ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে উত্তরার হাউজ বিল্ডিংয়ের সামনে হাজার হাজার ছাত্র জনতার ওপর পুলিশ গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালাম।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে মিরপুর-১০ নম্বরে সেলিম আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেঙ্গালুরুতে ধসে পড়া শিলাখণ্ডের আঘাতে ৭ শ্রমিক নিহত

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরেও শ্রমিকরা খাদানে পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রায় ৪০ ফুট ওপর থেকে একটি বিশাল শিলাখণ্ড ভেঙে নিচে পড়ে। মুহূর্তের মধ্যেই সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক শিলাখণ্ডের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়

২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের বিষয়টিও পুনরায় উল্লেখ করেছেন।

২ ঘণ্টা আগে

খামেনির জানাজায় যোগ দিতে ইরানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্পিকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানাজায় অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তিনি তেহরান সফর করবেন এবং জানাজায় অংশ নেবেন।

৩ ঘণ্টা আগে

নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বৃহস্পতিবার (২ জুলাই) আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নজরুল বর্ষের স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন।

৩ ঘণ্টা আগে