রাজশাহী ব্যুরো

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ছিল—‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’।
রোববার (২ মার্চ) ভোটার দিবসকে সামনে রেখে রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে জানানো হয় যে, এখন ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করেও ভোটার হওয়া যাবে। শুধু আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করতে নির্বাচন অফিসে যেতে হবে।
এ দিন সকালে আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবস উদযাপনের উদ্বোধন করেন।
পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনার অফিসে গিয়ে শেষ হয়। বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এই শোভাযাত্রায় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ নতুন ভোটাররা অংশ নেন।
শোভাযাত্রা শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় রাজশাহী বিভাগীয় কমিশনার নতুন ভোটারদের কাছে জানতে চান, ভোটার হতে তাদের কী কী প্রমাণক প্রয়োজন হয়েছে। একজন নতুন ভোটারের জবাব থেকে বিভাগীয় কমিশনার সভাকে জানান, নতুন ভোটার হতে গেলে বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন বা এসএসসি সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র, নাগরিক সনদ ও যে কোনো ইউটিলিটি বিলের কপি প্রয়োজন।
আজিম আহমেদ পরে নির্বাচন কর্মকর্তাদের কাছে জানতে চান ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যে কোনো সময় ভোটার হতে পারবেন কি না। নির্বাচন কর্মকর্তাদের উত্তর শুনে তিনি সভায় অংশগ্রহণকারীদের জানান, ভোটার হওয়ার যোগ্য একজন নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারবেন। ঘরে বসে অনলাইনে ফরম পূরণ করেও ভোটার হওয়া যাবে। শুধু আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান করতে নির্বাচন অফিসে যেতে হবে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নতুন ভোটার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১৬ ঘণ্টা আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১৮ ঘণ্টা আগে
ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। ২০১৭ সালে আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। চাহিদা অনুযায়ী একসময় এখান থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের
১৯ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ
২১ ঘণ্টা আগে