প্রতিবেদক, রাজনীতি ডটকম

পুনর্বাসন ও ক্যটাগরি পদ্ধতি বাতিলসহ দ্রুত সময়ের মধ্য উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর সড়কে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্ট গণআন্দোলন চলাকালে আহতরা। জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) সামনে থেকে কিছুটা সরে গিয়ে শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করেছেন তারা। এতে মিরপুর রোডসহ শ্যামলী-আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
পঙ্গু হাসপাতাল এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই-আগস্ট গণআন্দোলনে আহতরা রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। এ সময় সুচিকিৎসার দাবিতে নানা স্লোগান দিতে দেখা গেছে তাদের।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম বলেন, শ্যামলী পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছেন চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা। এ কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
জুলাই-আগস্ট গণআন্দোলনে আহতরা দীর্ঘ দিন ধরেই সুচিকিৎসায় ঘাটতির অভিযোগ করে আসছেন। উন্নত চিকিৎসার দাবি জানালেও এ বিষয়ে কেউ ‘গুরুত্ব দিচ্ছেন না’ অভিযোগ করে শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার পর সড়কে নেমে আসেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা। পরে রোববার সকালে তাদের পঙ্গু হাসপাতালের দুই পাশের সড়ক বেঞ্চ, চেয়ার ও বাঁশ ফেলে আটকে রাখতে দেখা গেছে।
আহতদের কেউ কেউ সড়কে বিছানা পেতেও শুয়ে পড়েন। এতে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ১১টার দিকে তারা শিশুমেলা মোড় অবরোধ করলে মিরপুরে রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা জানিয়েছেন, আগারগাঁও থেকে শিশুমেলা ও শ্যামলী অভিমুখী যানবাহনগুলোকে ৬০ ফিট সড়ক ও পাসপোর্ট অফিসের সামনের সড়ক দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে শ্যামলীর দিক থেকে কোনো গাড়ি আগারগাঁওয়ের দিকে যেতে পারছে না। গাবতলী-কল্যাণপুরের দিক থেকে কোনো গাড়ি মিরপুর রোড দিয়েও কলেজ গেট-আসাদ গেট অভিমুখে যেতে পারছে না।
আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই-আগস্ট গণআন্দোলনে আহতদের মধ্যে যাদের দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তাদের শারীরিক অবস্থা দেশে চিকিৎসাধীন আহতদের মতোই। কিন্তু দেশে যারা চিকিৎসাধীন, তাদের সুচিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জানানো হলে তারাও এ বিষয়ে ব্যবস্থা নেননি।

ডাকসুর সংগ্রহশালায় ঢুকে জিন্নাহর ছবির ফ্রেম দেয়াল থেকে নামিয়ে ছবিটি বের করে ছিঁড়ে ফেলেন আবু তৈয়ব হাবিলদার নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে বাংলাদেশ সৎ, প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, বাংলাদেশের প্রত্যাশা সেটিই।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে নাদিম হত্যাচেষ্টা ও বাবুল মৃধা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় দুই মামলায় মোট ১০৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
৬ ঘণ্টা আগে