‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে।

কমিশন বলছে, চলতি সপ্তাহের মধ্যে দল নিবন্ধনসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আগামীকাল সোমবার এসব বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

রবিবার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এ ছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন।’

এ সময় সিইসির সঙ্গে বৈঠক বিষয়ে ইসি সচিব বলেন, ‘কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।’

সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশন কী কাজ করেছে, তা-ও জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগ বিষয়েও প্রতিনিধিদল জানতে চেয়েছে বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

৭ ঘণ্টা আগে

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

৭ ঘণ্টা আগে

১০০-ই থাকছে বিসিএস ভাইভার নম্বর

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

৯ ঘণ্টা আগে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

১০ ঘণ্টা আগে