পিএসজি ছাড়ার ঘোষণা এমবাপের

ডেস্ক, রাজনীতি ডটকম
কিলিয়ান এমবাপে। ফাইল ছবি

আগামী মৌসুম থেকে পিএসজির হয়ে খেলবেন না সেটা ক্লাব পরিচালকদের জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। ক্লাবের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখানো ২৫ বছর বয়সী এমবাপ্পে। ২০২২-এ পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা।

চুক্তিতে একটি শর্ত ছিল, তিনি চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। কিন্তু সেই শর্ত চালু করেননি এমবাপ্পে। পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা।

ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনও দুই পক্ষ একমত হতে পারেনি। আগামী কয়েক মাসের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেলে এমবাপ্পে আনুষ্ঠানিক বিবৃতিতে পিএসজি ছাড়ার ঘোষণা দেবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৪ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৬ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৮ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৮ ঘণ্টা আগে